সবুজ প্রান্ত
১২ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের মৃত্যু

 

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপের অকাল মৃত্যুতে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার :

সিলেটের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা দীপংকর দাশ দীপ (২১) মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে দেশটির একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

দীপংকর দাশ দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালয়েশিয়ায় বসবাসরত দীপের আত্মীয়া ঐশীর বরাত দিয়ে সিলেটের গোপালটিলার কবি পুলিন রায় বলেন, হাসপাতালে নেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা আনুষ্ঠানিক ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।

গত ১৩ অক্টোবর পড়ালেখার উদ্দেশ্যে দীপ মালয়েশিয়া যান। অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নামে।

দীপংকর দাশ দীপ সিলেটের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সামাজিক মাধ্যমের কনটেন্ট নির্মাতা হিসেবে। হাস্যরসাত্মক তার ভিডিওগুলো তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেটের অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটররা। অভিনেতা বেলাল আহমদ মুরাদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “সিলেটের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই বিশ্বাস করতে পারছি না। উচ্চশিক্ষার জন্য কিছুদিন আগে সে মালয়েশিয়া গিয়েছিল। খুব ভদ্র, আন্তরিক ও বিনয়ী এক তরুণকে আমরা হারালাম।”

তিনি আরও জানান, দীপ পড়ালেখার পাশাপাশি দেশ ও পরিবারের প্রতি গভীর টান অনুভব করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভক্তরা দীপের অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন। তরুণ বয়সে সম্ভাবনাময় এই কনটেন্ট নির্মাতার মৃত্যু সিলেটের অনলাইন জগতে গভীর শূন্যতা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১০

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১১

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১২

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৩

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৪

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৫

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৬

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।