সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদের বিরুদ্ধে।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ছাতকে প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন কয়েক শ মানুষ২১ নভেম্বর ২০২৬ভিডিওতে দেখা যায়, গত শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে শ্রেণিকক্ষে ও বাইরে শিক্ষার্থীরা ছোটাছুটি করছিল। এ সময় প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের শাসন শুরু করেন এবং কয়েকজনকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন।
আরও পড়ুন : মালয়েশিয়ায় সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের মৃত্যু
একপর্যায়ে সামনের টেবিলে বসা এক ছাত্রীকে তিনি ডাস্টার দিয়ে বারবার আঘাত করেন। এতে ওই ছাত্রী রক্তাক্ত হন। এরপর তিনি টিস্যু দিয়ে রক্ত মুছে দেন, তবে তখনও ছাত্রীটিকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। পরে আরেক শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়া রক্ত পরিষ্কার করানো হয়।
আহত ছাত্রীর বাবা মুজিবুর রহমান বলেন, “আমার মেয়েকে অমানবিকভাবে মারধর করে রক্তাক্ত করেছে প্রধান শিক্ষক ফারুক আহমেদ। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানিয়েছি।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলেন, একজন শিক্ষকের এমন নির্যাতন অগ্রহণযোগ্য। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, “বিষয়টি সম্পর্কে শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।”



