সবুজ প্রান্ত
১৪ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজকের বাজারে স্বর্ণের দাম কত – ১৪ নভেম্বর ২০২৫

আজকের স্বর্ণের দাম – ১৪ নভেম্বর ২০২৫

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও স্থানীয় বাজারের অস্থিরতা বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দামের এই সিদ্ধান্ত শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সব ক্যারেটের স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৩৪ টাকা।

বর্তমান স্বর্ণের দাম (১৪ নভেম্বর ২০২৫ অনুযায়ী)

  • ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,১৩,৮৩৪ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,০৩,৯০৯ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৭৪,৯৩১ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৫,৩৫৫ টাকা

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সব ক্যারেটের স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১১ নভেম্বর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা করেছিল। মাত্র তিন দিনের ব্যবধানে এটি আবারও বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ২ লাখ ১৩ হাজার ৮৩৪ টাকায়।

নতুন এই দামের ফলে দেশের বাজারে স্বর্ণের মূল্য এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।