সবুজ প্রান্ত
২৫ নভেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি প্রকাশ, বাংলাদেশ ‘সি’ গ্রুপে

 

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি প্রকাশ, বাংলাদেশ ‘সি’ গ্রুপে

খেলা ডেস্ক :


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচি অনুযায়ী ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পুরুষ টি–২০ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও ম্যাচ তালিকা প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিও রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হবে। একই দিনে ভিন্ন ভেন্যুতে আরও দুটি ম্যাচ হবে, যার একটি ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ক্রিকেটারদের কার বেতন কত? বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি ২০২৫ তালিকা প্রকাশ

কলকাতায় বাংলাদেশ আরও দুটি ম্যাচ খেলবে। ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। নেপালের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটি নির্ধারিত হয়েছে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের কোনো ম্যাচ শ্রীলঙ্কায় হবে না।

ভারত গ্রুপ ‘এ’-তে যুক্তরাষ্ট্রকে নিয়ে মুম্বাইয়ে প্রথম ম্যাচ খেলবে। একই দিনে পাকিস্তান কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং নেপাল, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৬ টি -২০ বিশ্বকাপে চার গ্রুপের দলগুলো হলো:

  • ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
  • ‘বি’: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
  • ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
  • ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব ২০ ফেব্রুয়ারি শেষ হবে অস্ট্রেলিয়া এবং ওমানের ম্যাচ দিয়ে। চারটি গ্রুপের ২০ দল থেকে সেরা আট দল খেলবে সুপার এইটে, এরপর নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল। ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোয় অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।